ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০১:০১, ১ মার্চ ২০২১

এই দিনে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

আজ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৮৭ সালের এই দিনে জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলনের বিল পাস হয়।

এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-

এই দিনের ঘটনাবলী

৩১৯ - চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৫৩১ - লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।

১৮৬৩ - লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৭০ - নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।

১৮৮৪ - ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭ - রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।

১৯৩১ - কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯২১ - ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭ - ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।

১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯ - রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বৈঠক।

১৯৮০ - ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৮৭ - জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান।

এই দিনে যারা জন্মগ্রহণ করেন

১৮০২ - ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ভিক্টর হুগো

১৮৬১ - বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের

১৮৬৯ - রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া

১৯০০ - বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ অনাথনাথ বসু

১৯০৮ - শিশু সাহিত্যিক লীলা মজুমদার

১৯০৯ - জর্ডান এর দ্বিতীয় বাদশাহ, তালাল বিন আবদুল্লাহ

১৯৩৬ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ৷

১৯৩৭ - মনমোহন দেশাই, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক

১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।

১৯৮২ - লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।

এই দিনে যারা মৃত্যুবরণ করেন

১৫৭৭ - সুইডেনের রাজা ষোড়শ এরিক

১৯৬৬ - বিনায়ক দামোদর সাভারকর - ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।

১৯৮০ - শ্যামমোহিনী দেবী, নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব।

১৯৮৫ - সন্তোষ কুমার ঘোষ, ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৮৬ - ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান

২০১৫ - অভিজিৎ রায়, বাংলাদেশী লেখক ও ব্লগার।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়