ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০৩:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১

জুমার দিনের ১২ বিশেষ আমল

ফাইল ছবি

ফাইল ছবি

আজ শুক্রবার। সপ্তাহের শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন। জুমা’র এই দিনের সীমাহীন ফজিলত ও সওয়াব রয়েছে নবী করিম (সা.) বিভিন্ন হাদিসে এসব ফজিলতের কথা তুলে ধরেছেন।

বোখারি শরিফের হাদিসে রয়েছে- রাসূল (সা.) বলেছেন, জুমা’র দিন যখন কোনো পুরুষ গোসল করে, সাধ্যমতো পবিত্রতা অর্জন করে, তেল বা সুগন্ধি ব্যবহার করে, এরপর জুমা’র জন্য বের হয় এবং বসার জন্য দুজনকে আলাদা করে না, সাধ্যমত নামাজ পড়ে এবং ইমামের কথা বলার সময় চুপ থাকে, তাহলে অন্য জুমা পর্যন্ত তার গুনাহ মাফ করা হয়।

হাদিসের ভিত্তিতে ফেকাহবিদরা এসব আমলকে নির্দিষ্ট করেছেন। যেমন-

১। জুমা’র দিন গোসল করা। যাদের ওপর জুমা ফরজ, তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসূল (সা.) ওয়াজিব করেছেন।

২। পরিচ্ছন্নতার অংশ হিসেবে এই দিন নখ ও চুলকাটা একটি ভালো কাজ।

৩। জুমা’র নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারি)

৪। মিস্ওয়াক করা। (ইবনে মাজাহ)

৫। গায়ে তেল ব্যবহার করা। (বুখারি)

৬। উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। (ইবনে মাজাহ)

৭। মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। (তিরমিজি)

৮। পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (আবু দাউদ)

৯। জুমা’র দিন ও রাতে বেশি বেশি দরুদ শরিফ পাঠ। (আবু দাউদ: ১০৪৭)

১০। এ দিন বেশি বেশি দোয়া করা। (বুখারি)

১১। মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারি)

১২। জুমা’র দিন সূরা কাহাফ পড়া। পাঠকারীর জন্য আল্লাহ তা’য়ালা দুই জুমা’র মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়