ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১

১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা

সংগৃহীত

সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শাহবাগে সমাবেশ ও অবরোধ করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এ সময় তারা ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেয়।

সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘অবিলম্বে লেখক মুশতাক হত্যার বিচার করতে হবে। নিরাপত্তা আইন বাতিল করে অবিলম্বে সমস্ত লেখক, কলামিস্ট, ব্লগারসহ যাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।’

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘একটা কথা স্পষ্ট আপনার কথা বলার অধিকার যদি কেড়ে নেয়া হয়, তাহলে আপনি যে মানুষ সেটাও অস্বীকার করা হয়।’

উল্লেখ্য, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে লেখক মুশতাক আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল বিক্ষোভকারী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়