ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১

‘ময়নাতদন্তের পর জানা যাবে লেখক মুশতাকের মৃত্যুর কারণ’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দি লেখক মুশতাক আহমেদ কারাগারেই তার শেষ নিঃশ্বাস ফেলেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ময়নাতদন্তের পরই সঠিকভাবে জানা যাবে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীতে চট্টগ্রাম জেলার নবনির্মিত পুলিশ সুপারের অফিস ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা ছিল। সর্বশেষ ২০২০ সালে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা মামলায় তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি-না তা তদন্ত করা হবে।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের পরই মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত কমিটি হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার এসএম রশিদুল হক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়