ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১

চিরনিদ্রায় শায়িত লেখক মুশতাক আহমেদ

সংগৃহীত

সংগৃহীত

আজমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লেখক মুশতাক আহমেদ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে মুশতাকের লাশ লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদে নিয়ে আসা হয়। সেখানে বাদ এশা জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মুশতাক আহমেদের আত্মীয়, বন্ধু ও অংসখ্য গুনগ্রাহী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মুশতাক আহমেদের বাবা আব্দুর রাজ্জাক সকলের উদ্দেশ্যে বলেন, তার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তবে যেনে তাকে ক্ষমা করে দেওয়া হয়।

শুক্রবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. সাফি মোহাইমেন মুশতাক লাশের ময়নাতদন্ত করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মুশতাক আহমেদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মারা যান লেখক মুশতাক আহমেদ। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়