ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১

স্থানীয় সরকার নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি : মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে অংশ নিলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন,আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কাউকে মনোনয়ন দেবো না। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন উপজেলা পরিষদেউপ-নির্বাচনে ও সব পৌরসভা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতা নিয়ে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু এটা প্রমাণিত যে, বর্তমান নির্বাচন কমিশনের কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নয়। অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়নই তাদের প্রধান কাজ। ফলে আগামীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়