নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০১, ৩ সেপ্টেম্বর ২০২১
‘মুনিয়া হত্যাসহ পরীমনির ঘটনায় সরকার জড়িতদের আড়াল করছে’
সংসদে বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, মোসারাত জাহান মুনিয়া হত্যাসহ নায়িকা পরীমণির ঘটনায় জড়িত অপরাধীদের সরকার আড়াল করতে চায়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সংসদের ১৪তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি তুলে ধরেন হারুনুর রশীদ।
এর আগে বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশ শুরু হয়।
হারুনুর রশীদ বলেন, গত কয়েক মাস আগে মুনিয়ার বোন নুসরাত জাহান আত্ম-প্ররোচনায় একটি মামলা করেছেন। সেটি পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখেছি সেদিন বসুন্ধরার এমডির সাথে ফোনালাপ। তাকে (বসুন্ধরা এমডি) নিয়ে ছবিও প্রকাশিত হয়েছে। সেটিও র্যাবকে তদন্তে দেওয়া হবে কি না? যদি না দেওয়া হয় আমি মনে করব এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত সরকার তাদের চিহ্নিত করতে চায় না। আড়াল করতে চায়।
হারুনুর রশীদ বলেন, আমি মনে করি এ বিষয়ে সরকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। যারা এই বিষয়গুলোর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের সঠিক বিচারের আওতায় আনতে হবে। তা নাহলে মাদক বলেন, বণিকাবৃত্তি বলেন বা জুয়া খেলা বলেন নিয়ন্ত্রণে আনতে পারবেন না।
আইনিউজ/এসডি
পরীমনিকে বাসা থেকে বের করে দিচ্ছেন বাড়িওয়ালা?
‘ডোন্ট লাভ মি বিচ’- কার উদ্দেশ্যে পরীমনির এমন বার্তা?
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























