নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২১
‘চরম বিরোধিতার মুখে ভ্যাট প্রবর্তন করেছেন সাইফুর রহমান’
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাইফুর রহমানের হাতেই দেশে ‘স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি’র সফল বাস্তবায়ন হয়েছে। তিনি ভ্যাট প্রবর্তন করেছেন চরম বিরোধিতার মুখে, যার ফলোশ্রুতিতে আজকে বাংলাদেশের রাজস্ব আহরণ অনেক গুণ বেড়ে গেছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কর্মময় জীবন তুলে ধরতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের সভাপতিত্বে ও সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য সচিব এম কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুকদার দুলু, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউস। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ এম নাসের রহমান।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাইফুর রহমান সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা এবং নারী শিক্ষার উন্নয়ন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়ার দিক নির্দেশনায় নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। প্রাথমিক শিক্ষায় দরিদ্র শিশুদের নিয়ে আসার জন্য তিনি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রবর্তন করেছিলেন। এসব ছিল তার সৃজনশীল পদক্ষেপ।
মির্জা ফখরুল বলেন, ‘সাইফুর রহমান সাহেবের ওপর দেশনেত্রী খালেদা জিয়ার আস্থা ছিল, জিয়াউর রহমান সাহেবের একটা আস্থা ছিল, গোটা জাতির একটা আস্থা ছিল। ১২ বার যিনি সংসদে বাজেট উপস্থাপন করেছেন। আজকের বাংলাদেশ রাতারাতি ভালো বাংলাদেশ হয়ে যায়নি। যারা আজকে বড় বড় কথা বলেন এখন।’
তিনি আরও বলেন, ‘পার্থক্যটা এখানে যে, তিনি সাপ্লাইয়ার্স ক্রেডিট নিতে চান নাই, তিনি ঋণের আবদ্ধ হতে চান নাই, ঋণে ডুবে মরতে চান নাই। যে কারণে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে ধীরে ধীরে আগে খুঁটিটাকে শক্ত করে দেশের অর্থনীতিটাকে উঠাতে চেয়েছেন। সেজন্য স্লো যেতে চেয়েছেন। আমরা তার কথা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
তিনি আরো বলেন, 'একটা দেশের অর্থনীতিকে সফল করবার জন্যে, তার কাছ থেকে ভালো বিষয়গুলোকে তুলে আনবার জন্যে একটা স্টেবল মাইক্রো ইকোনোমিক্সের প্রয়োজন আছে। সেটা তিনি(সাইফুর রহমান) করে্ছিলেন। ওই সময়ে ব্যাংকিং সেক্টারে ডিসিপ্লিন ছিলো, বীমা সেক্টারে ডিসিপ্লিন ছিলো এবং শেয়ার মার্কেটে ডিসিপ্লিন ছিলো-এই কথাগুলো আমাদেরকে আজকে জোরেশোরে অর্থনীতিবিদরা বলছেন এবং তারা তুলনা করে সেই কথাগুলোই বলছেন।'
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘ এম সাইফুর রহমান সাহেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি ব্যক্তি হিসেবে, পেশাজীবী হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে. রাজনীতিবিদ হিসেবে, মন্ত্রী হিসেবে সর্বক্ষেত্রে তিনি শুধু সফল নয়, দিক নির্দেশনা রেখে গেছেন। বিএনপি তাকে গর্ব বোধ করে।”
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, এক ক্ষণজন্মা পুরুষ। রোববার ৫ সেপ্টেম্বর তার ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বরেণ্য এই রাজনীতিবিদ।
মৌলভীবাজারের উজ্জ্বল নক্ষত্র সাইফুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা জেলার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে। নিজ জন্মস্থান মৌলভীবাজার ও সিলেট বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মানুষের মুখে মুখে এখনও উচ্চারিত হয় সাইফুর রহমানের নাম।
তাকে নিয়ে আইনিউজের ভিডিও-
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























