ঢাকা, শুক্রবার ১০ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২১

হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ড: মাথার খুলি ও হাড় উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানার ভেতর থেকে দুটি মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে সিআইডি পুলিশ।  মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কারখানায় তল্লাশি চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন।

তিনি জানান, ঘটনার পর থেকে তিন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে- পরিবারের এমন আবেদনের প্রেক্ষিতে এ তল্লাশি চালানো হয়েছে। এ সময় কারখানার চতুর্থ তলা থেকে হাড়ের অংশ উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্টের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের যে তালিকা দিয়েছিল সে অনুযায়ী উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও কিছু মরদেহের সন্ধান পাননি আত্মীয়-স্বজনরা। উদ্ধার হওয়া হাত-পা বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ডিএনএ টেস্ট করার পর বুঝা গেছে কিছু মরদেহ এখনো উদ্ধার হয়নি। সেই প্রেক্ষিতে নিখোঁজদের কঙ্কাল বা দেহাবশেষ উদ্ধারের জন্যই এ তল্লাশি চালানো হয়। আজ তল্লাশি চালিয়ে কারখানার ৪ তলার স্তূপ থেকে দুটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টায় হাসেম ফুড কারখানায় আগুন লেগে যায়। আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন নিহত হন এবং পরের দিন ভবনের চতুর্থ তলা থেকে আগুনে পুড়ে যাওয়া ৪৮ জনের মরদেহসহ মোট ৫১ জন শ্রমিক নিহত হন। তাদের মধ্যে ৪৫ জনের মরদেহ ডিএনএ টেস্টের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়