নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০৪, ১১ সেপ্টেম্বর ২০২১
দেশে ৩ কোটি ৩৭ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ
দেশজুড়ে চলছে টিকাদান কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জনকে।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ আর নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১০৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১ লাখ ২৪ হাজার ৪৬৫ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























