ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:০১, ১১ সেপ্টেম্বর ২০২১

শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে- এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশের মানুষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান; বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) জামালপুর জেলাসদরের ফৌজদারি মোড়ে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপিসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ