নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২১
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি
ড. মুহাম্মদ ইউনূস
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আগামী ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান। ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ চারজনের নামে সমন জারি করেন।
ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন। আদালত ১২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এর মধ্যে রয়েছে- ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি; শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি; এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি।
এসব অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে ফৌজদারি আইনে মামলা করেছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























