নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২১
সংসদের চতুর্দশ অধিবেশন শুরু মঙ্গলবার
ফাইল ছবি
টানা ৯ দিন মুলতবির পর মঙ্গলবার সকাল ১১টায় আবার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন।
গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে এক নাগাড়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়।
এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহ্বান করা হয়।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়েছে।
পরের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























