নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২১
দশটি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল
পত্রিকা। ফাইল ছবি
দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর (বুধবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
ঘোষণাপত্র বাতিলকৃত দৈনিক পত্রিকাসমূহ হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক পত্রিকাটি হলো দি ফাইনান্সিয়াল ডেইলি।
১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদক এর বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা মোতাবেক পত্রিকাসমূহের ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























