নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২২:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২১
তরুণীর শ্লীলতাহানির অভিযোগে দল থেকে বহিষ্কার চিত্ত রঞ্জন
নিজ কার্যালয়ে এক তরুণীর শ্লীলতাহানি করছেন রাজধানীর সবুজবাগ থানার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস। এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় এবার আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন চিত্ত রঞ্জন দাস।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এক নোটিশ দিয়ে চিত্ত রঞ্জনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ ব্যাপারে জবাব চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তা জানাতে হবে।
সম্প্রতি নিজ কার্যালয়ে এক তরুণীকে চিত্ত রঞ্জন দাস শ্লীলতাহানি করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন আওয়ামী লীগের এই নেতা। ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে চিত্ত রঞ্জন দাস জামিন পান।
এদিকে চিত্ত রঞ্জন দাস এই ভাইরাল ভিডিওটি নিয়ে জানাচ্ছেন একেবারেই অন্যরকম কথা। তিনি জানান, একটি নাটকের দৃশ্য ছিলো এটি। তার এলাকার বরদেশ্বরী মন্দিরে এটি চিত্রায়িত।
আইনিউজ/এসডি
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
সহবাসে পুরুষের অক্ষমতা, সেক্স এডুকেশনের অভাব?
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























