নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৬, ২০ সেপ্টেম্বর ২০২১
গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ
গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে যত দ্রুত সম্ভব প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে সোমবার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সুপারিশ করা হয়।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতা এবং ২১ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া করোনা মহামারিতে নিহত এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করা হয়।
সভায় ১৭তম বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করাসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া বাপেক্সের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য করনীয় বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন, পেট্রোবাংলার অধীন ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির গ্যাসের বকেয়া আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদফতর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।-বাসস
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























