নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২১
রাসেল দম্পতিকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ
ইভ্যালির মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় এ দম্পতির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের বিষয়ে দুপুর ৩টার পর শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে আজ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে তাদের।
এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র্যাব।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























