ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:৫৭, ১২ অক্টোবর ২০২১

বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ। বিকাল তিনটায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নিয়মিত স্বাস্থ্য চেকআপের অংশ হিসেবে মঙ্গলবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ছয় দিন পরে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

অবস্থার উন্নতি হলে গত ৩ জুন তাকে নেওয়া হয় কেবিন ফিরিয়ে। এরপর গত ১৯ জুন তাকে বাসায় নিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

আগে থেকেই বিএনপি প্রধান আর্থারাইটিস, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বিএনপি প্রধান। ১৮ আগস্ট নেন দ্বিতীয় ডোজ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ