ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২৬, ১৮ অক্টোবর ২০২১

রংপুর ও ফেনীর এসপিসহ ৭ কর্মকর্তাকে বদলি

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ বাংলাদেশ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

কর্মকর্তাদের মধ্যে রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ