ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:২৪, ১৮ অক্টোবর ২০২১

মৃত্যুর তালিকায় নতুন ১০ জন

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার স্বস্তিদায়ক অবস্থাতেই রয়েছে। উল্লিখিত সময়ে মারা গেছেন ১০ জন। আর টানা তৃতীয় দিনের মতো শনাক্তের হার দুই শতাংশের নিচে অবস্থান করছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ১০ জনসহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে। গত এক দিনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৩৯ জনের শরীরে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ১.৮০ শতাংশ। এর আগে রবিবার শনাক্তের হার ছিল ১.৭৪ শতাংশ। আর শনিবার ছিল ১.৮৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ চারজন এবং নারী ছয়জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহীতে ১, খুলনায় ৩ ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ