ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ১৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:০৩, ১৯ অক্টোবর ২০২১

সংখ্যালঘুদের ওপর হামলায়

জড়িতদের বিরুদ্ধে ‘স্ট্যান্ড অ্যাকশন’ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘স্ট্যান্ড অ্যাকশন’ নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সভাপতিত্ব করেন। সচিবালয় প্রান্ত থেকে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে জেলা-উপজেলা প্রশাসন কাজ করে, এখানে কী কোনো ঘাটতি আছে- এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে কেবিনেট মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), যে এটা স্ট্যান্ড অ্যাকশনে যেতে হবে। যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের অবশ্যই ধরতে হবে।

‘পাশাপাশি জনগণকে একটু ধৈর্য ধরতে হবে, রিঅ্যাকশন করা যাবে না। আমার কোরআনের যদি কেউ অবমাননা করে, কোরআন আমাকে অথরিটি দেয়নি যে ঘরবাড়ি ভাঙবো, সেটা ঠিক না। এটা অপরাধ। যদি কেউ ধর্ম নিয়ে অবমাননাকর কিছু করে তাহলে প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে দাবি করতে পারি যে ধরে শাস্তি দিতে হবে। কিন্তু ধ্বংসাত্মক কাজ করবো, এটা সম্পূর্ণ আন-এক্সপেক্টেবল, এটা ঠিক না। ইসলামে সবচেয়ে বড় অপরাধ ফিতনা।’
 
তিনি বলেন, ‘আজকে এটাই বলা হয়েছে যে, এটা অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, স্ট্যান্ড অ্যাকশন। যত তাড়াতাড়ি সম্ভব যারা এগুলোর সূত্রপাত করলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। পাশাপাশি ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলা হয়েছে, ছোটখাট টুয়িস্টিং কেউ করলেই যে এইভাবে রিঅ্যাকশন করতে হবে, এটা করা যাবে না।’

ফেসবুক বন্ধের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ