নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৮, ১৯ অক্টোবর ২০২১
দাম বেড়ে প্রতি লিটার সয়াবিন তেল এখন ১৬০ টাকা
আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল হয়েছে ১৬০ টাকা, যা আগে ছিলো ১৫৩ টাকা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করে। আগামীকাল বুধবার (২০ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের এই দাম নির্ধারণ করা হয়েছে।
অ্যাসোসিয়েশন জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বৃদ্ধির ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা বিক্রি হবে যা এতদিন ছিল ১২৯ টাকা। ১৬০ টাকায় বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল, যা এতদিন ১৫৩ টাকা ছিল। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়। আগের যার বাজারমূল্য ৭২৮ টাকা ছিল। বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা।
এর আগে গত ১৫ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৪ টাকা। যদিও তখন ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের আগে করোনার কারণে যে ৪ টাকা দাম কমানো হয়েছিল এবার তা সমন্বয় করা হয়েছে। অবশ্য তারও আগে তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























