ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ অক্টোবর ২০২১
আপডেট: ২০:০৯, ১৯ অক্টোবর ২০২১

দৈনিক শনাক্তের হার ২ শতাংশের বেশি, মৃত্যু ৭

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসের দৈনিক শনাক্তের হার দুই শতাংশ ছাড়াল। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৪৯৬ জন, যাতে শনাক্তের হার ২.২০ শতাংশ। এর আগে সোমবার শনাক্তের হার ছিল ১.৮০ শতাংশ, রবিবার ছিল ১.৭৪ শতাংশ ও শনিবার ছিল ১.৮৮ শতাংশ।

এদিকে গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ২৮৫ জনের। আর উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৩৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ