ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:০৬, ২৫ অক্টোবর ২০২১

‘মাইনর অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ এবং বিপদমুক্ত রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অপারেশনের পর খালেদা জিয়া তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং ছোট ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনবলেন, ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।

এর আগে চিকিৎসক ও দলের একাধিক সূত্র জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ছোট একটি অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

চিকিৎসক সূত্র জানায়, খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। নতুন করে কিডনি সমস্যা বেড়েছে, রক্তের হিমোগ্লোবিনেরও ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার থেমে থেমে জ্বর আসায় একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়