ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ২৭ অক্টোবর ২০২১

পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেল ফেরি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে যানবাহনসহ আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। ফেরিতে কতগুলো যানবাহন ছিল এবং কীভাবে সেটি ডুবে যায়— সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। পাশাপাশি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়