নিজস্ব প্রতিবেদক
‘কেউ ডিবির পরিচয় দিলেই সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করবেন’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। ফাইল ছবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেছেন, এখন থেকে কেউ আইন শৃঙ্খলাবাহিনী, পুলিশ বা ডিবির পরিচয় দিলেই তাদের সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করার চেষ্টা করবেন।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশি সরঞ্জাম, ইয়াবা ও ২ টি গাড়িসহ ৯ জনকে আটক করার বিষয়ে বিস্তারিত জানানো হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
হারুন অর রশিদ জানান, এরা সবাই সংঘবদ্ধ ডাকাত চক্র। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যবসায়ীদেরকেই এরা টার্গেট করে। এবং ডিবি পরিচয়ে সুবিধাজনক এলাকায় তুলে নিয়ে গিয়ে টাকা ছিনিয়ে নেয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ইমদাদুল শরীফ, মো. খোকন মিয়া, মো. মাসুদুর রহমান তুহিন, মামুন সিকদার, মো. কামাল হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, মো. ফারুক বেপারী ও মো. মতিউর রহমান।
তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি ডামি পিস্তল, এক জোড়া হাতকড়া, একটি নেভি ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগ, দুটি ডিবি জ্যাকেট, চারটি নতুন গামছা, একটি সিলভার রংয়ের প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতো তারা
ডিএমপির এই যুগ্ম পুলিশ কমিশনার বলেন, করোনাভাইরাসের তীব্রতা কমার কারণে জনজীবন স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। এ সময় বেশ কয়েকটা গ্রুপ ঢাকা মহানগরী এবং আশপাশের এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে র্যাব ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া অথবা ব্যাংক থেকে টাকা তুলে আনার সময়ে মানুষজনকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে সর্বস্ব কেড়ে নেয়।
হারুন অর রশীদ বলেন, এই চক্রের সদস্যরা প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে র্যাব ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া অথবা ব্যাংক থেকে টাকা তুলে আনা ব্যক্তিদেরকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তুলে নেয়া ব্যক্তিকে কখনো সাভার-আশুলিয়া, কখনো বেড়িবাঁধ, কখনো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নিয়ে ব্যাপক মারধর করে আতঙ্ক সৃষ্টি করে নগদ টাকা ও ভুক্তভোগীদের ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলে নিত।
ডিএমপির এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করে। টার্গেটকৃত ব্যক্তিকে অনুসরণ করে সুবিধাজনক স্থানে পৌঁছার পর তাদের সাথে থাকা ডিবির জ্যাকেট পরে ওই ব্যক্তির গতিরোধ করে। এসময় ওয়াকিটকি দেখিয়ে নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয়ে নগদ টাকা বহন করা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে তাদের নিজেদের গাড়িতে তুলে নেয়। কিছুদুর গাড়ি চালানোর পর তাদের কাছে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ভয় দেখিয়ে কেড়ে নেয় তারা। কখনও তাদের কাছে থাকা গামছা দিয়ে চোখ বেঁধে ফেলে। আবার কখনও কোনো ব্যক্তি চিৎকার চেঁচামেচি করলে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৬,৭৫৪ পিস ইয়াবা, ১৮ কেজি ৯৬৪ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৩২৯ বোতল ফেন্সিডিল ও ২৫ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আইনিউজ/এসডি
সাংবাদিকদের উপর ক্ষ্যাপেছেন মির্জা ফখরুল (Video)
শুধু পাঁচতারকা হোটেলেই নয়, এতিমদের সাথেও জন্মদিন উদযাপন করেছেন পরীমনি
মানসিক চাপ কমাবেন যেভাবে
বিদেশে বসে যারা সাইবারক্রাইম করছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























