ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ২৮ অক্টোবর ২০২১

গত ২৪ ঘণ্টার করোনা আপডেট

শনাক্ত ২৯৪, মৃত্যু নেই সিলেটসহ ৬ বিভাগে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই ছয়জন মারা যান। একই সময়ে করোনায় নতুন কোনো মৃত্যু নেই ছয় বিভাগে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ২৯৪ জনের দেহে। করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ছয়জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে। এছাড়া নতুন শনাক্ত ২৯৪ জনকে নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপপ্তর জানায়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫৩৫ জনের, যাতে শনাক্তের হার ১.৫০ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ১ হাজার ৫৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী তিন জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত একদিনে করোনায় কারও মৃত্যু হয়নি। গত এক দিনে সুস্থ হওয়া ২২৭ জনকে নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ