নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:১৯, ৩১ অক্টোবর ২০২১
পুলিশের পোশাকে পরিবর্তন আসছে!
বাংলাদেশ পুলিশের সদস্যদের নতুন পোশাক। ছবি: সংগৃহীত
পুলিশের জাতীয় পোশাকসহ একাধিক বিশেষায়িত ইউনিটের পোশাকে পরিবর্তন আসছে। এরই মধ্যে শেষ হয়েছে ট্রায়াল। শিগগিরই নতুন পোশাকে দেখা যাবে বাংলাদেশ পুলিশের সদস্যদের।
পুলিশ সদর দফতরের লজিস্টিক শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে ছয়-সাতটি পোশাকের নমুনা নিয়ে ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে নতুন পোশাক আরামদায়ক কিনা, ডিউটির সময় এটি পরে থাকলে পুলিশ সদস্যদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করে কিনা ও নতুন পোশাক দেশের পরিবেশের সঙ্গে মানানসই কিনা তা খতিয়ে দেখা হয়েছে।
সকল পর্যালোচনা শেষে চারটি মিশ্র রঙয়ের পোশাক প্রাথমিকভাবে বাছাই করেছে পুলিশ সদর দফতর। ঠিক করা পোশাকগুলোর নমুনা সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত দিলেই মিশ্র রঙয়ের নতুন পোশাকে দেখা যাবে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের।
নাম না প্রকাশ করার শর্তে পুলিশ সদর দফতরের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নতুন পোশাকের ট্রায়াল থেকে শুরু করে সব কাজ শেষ হয়েছে। এখন নমুনাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। আশা করা যাচ্ছে মন্ত্রণালয় খুব দ্রুত নতুন পোশাকগুলো অনুমোদন দিয়ে দেবে। এক্ষেত্রে আগামী বছরের শুরুতেই পুলিশ সদস্যরা নতুন পোশাক পেতে পারেন।
বাংলাদেশে শুরু থেকে পুলিশের পোশাক ছিল খাকি রঙের। এরপর ২০০৪ ও ২০১৬ সালে দুবার পুলিশের পোশাকের রং পরিবর্তন হয়। তবে রঙের ভিন্নতা রয়েছে জেলা ও মহানগর পুলিশের। এ ছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) পোশাকের রংও সম্পূর্ণ ভিন্ন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























