ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২ নভেম্বর ২০২১
আপডেট: ১২:৫৯, ২ নভেম্বর ২০২১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলের চা বাগান

শ্রীমঙ্গলের চা বাগান

চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মঙ্গলবার (২ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় উত্তরের জেলা নীলফামারীর ডিমলায়। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো জেলা।

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানান তিনি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ