নিজস্ব প্রতিবেদক
লতা মঙ্গেশকর: মোদির কাছে শোকপত্র পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করছে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও একজন কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী একজন শিল্পী ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, লতা তাঁর অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলা সহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন এবং আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ।
- আরও পড়ুন- ১৩৮ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতাজির ভূমিকার জন্য তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরও বলেন, লতাজি তাঁর ভারতীয় সহশিল্পীদের সাথে ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।
প্রধানমন্ত্রী ভারতরত্ন লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন।
শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং সারা বিশ্বে শিল্পীর লাখ লাখ ভক্তদের প্রতি তাঁর গভীর সমবেদনা প্রকাশ করে তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভের জন্য প্রার্থনা করেন।
আইনিউজ/এসডি
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
চার বছর আমি আর মিশা ভাই স্বামী-স্ত্রীর মতো ছিলাম : জায়েদ খান
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























