নিজস্ব প্রতিবেদক
আরেক দফায় বাড়লো সোনার দাম
দেশের বাজারে প্রতি ভরি সোনার এক হাজার ৮৬৬ টাকা বেড়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়।
বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৭৩ হাজার ১৩৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা।
সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
আইনিউজ/এসডি
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























