ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২২

সাফারি পার্কের বন্যপ্রাণী সুপারভাইজারকে বদলি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় এবার পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে সরিয়ে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান।

পার্কটির প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলির পর তাকে বদলি করা হলো।

আরও পড়ুন- জুড়ীতে সাফারি পার্কের জন্য কেনা হবে বাঘ-সিংহ-জেব্রা-জিরাফ  

পার্ক প্রতিষ্ঠার পর থেকে সারোয়ার হোসেন কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীগুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন। তার স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।

এ বিষয়ে পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম জানান, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরকারি চাকরির স্বাভাবিক বদলির অংশ বলে তিনি জানান। 

আরও পড়ুন- গাজীপুর সাফারি পার্কে এবার আফ্রিকান সিংহীর মৃত্যু

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এরপর ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি এক আদেশে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ