ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২২

করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ৪৮৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৮ জন করোনা রোগী। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩২ হাজার ৫৭৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে।

আরও পড়ুন- দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ১ ও ময়মনসিংহে জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৩ হাজার ৮৫৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জনে।

আরও পড়ুন- বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক হচ্ছে 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়