ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ৫ মার্চ ২০২২

করোনায় একদিনে আরও ৩৬৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৩

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৩ জন করোনা রোগী। 

শনিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৬৩ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে।

আরও পড়ুন- ভ্যাকসিন নেওয়ার পরেও হতে পারে করোনা, জানুন লক্ষণ

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ১ জন, বরিশালের ২ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহের ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ১৮ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জনে। 

আরও পড়ুন- সিপিবি’র নতুন সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

 

আইনিউজ ভিডিও 

হবিগঞ্জের তেলিয়াপাড়ায় হানিফ সংকেতের ইত্যাদি

‘ইত্যাদি’ হয়েছে সোনারগাঁয়েও

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

Green Tea