Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৯, ১৮ জুন ২০২২
আপডেট: ২৩:১০, ১৮ জুন ২০২২

আবারও করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন- সিলেটে ২৪ ঘণ্টায় ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত, থাকবে আরও ২ দিন

এতে বলা হয়, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দেন। পরে সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

শিক্ষামন্ত্রী বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

আলী আমজাদে রিইউনিয়ন

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়