ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২০ জুন ২০২২

বাংলাদেশ ব্যাংকে আগুন, ২৫ মিনিটেই নিয়ন্ত্রণে

সংগৃহীত

সংগৃহীত

সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লেগে যায়। কিন্তু ৩টি ফায়ার সার্ভিস ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় পঁচিশ মিনিটের মধ্যেই আবার আগুন নিয়ন্ত্রণে আসে। 

 সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

চতুর্থ তলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দফতর রয়েছে। 

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়