Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৩ জুন ২০২২

সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়ছে।  

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ  বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামোটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আরও পড়ুন- নির্মাণকাজ শেষ, কর্তৃপক্ষকে পদ্মা সেতু বুঝিয়ে দিল ঠিকাদারি প্রতিষ্ঠান

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ৯৬ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বেনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়