Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৯:১৬, ২৯ জুন ২০২২

গত একদিনে কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন

দেশে গত চব্বিশ ঘন্টায় আগের দিনের তুলনায় কম মানুষের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনাক্রান্ত হয়ে কেউ মারাও যায়নি।  

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এসব তথ্য জানায়।

বুধবার (২৯ জুন) প্রকাশিত  স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)- এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। এ সময় ১৪ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।            

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১৪৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়