নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৩, ৮ জুলাই ২০২২
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে`র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার (৮ জুলাই) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি বাংলাদেশেরও বন্ধু ছিলেন। ড. মোমেন শিনজো আবে'র ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারালো, একইসাথে বাংলাদেশ হারালো তার একজন অকৃত্রিম বন্ধুকে।
তিনি শিনজো আবে'র বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় শিনজো আবেকে। তার অবস্থা সংকটাপন্ন ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়।
পুলিশ ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তেতসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সে কারণেই তাকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী।
জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরেই এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সঙ্গে সঙ্গেই ওই আততায়ীকে পাকড়াও করা হয়।
৪১ বছর বয়সী তেতসুয়া জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর সাবেক সদস্য বলে শোনা যায়।
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























