Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১০ জুলাই ২০২২
আপডেট: ১৫:৫৮, ১০ জুলাই ২০২২

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুভেচ্ছাবার্তায় মোদি বলেন, ‘আমাদের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এই উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেয়ার গুণাবলির কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের সমাজের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদার করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি। যার মাধ্যমে আমরা ক্রমবর্ধমান কঠিন ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিকরণ প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।’

এ ছাড়া শুভেচ্ছাবার্তায় শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দিল্লির বৈঠকে এসব বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মোদির অপেক্ষার কথাও জানানো হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়