Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ১২ জুলাই ২০২২

করোনাভাইরাসে দেশে আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৬৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গত ৪ জুলাই একদিনে ১২ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার  (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৫৬ জনের মধ্যে ৫৭৮ জন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের, ৫১ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ১৫ জন রংপুর বিভাগের, একজন বরিশাল বিভাগের, ৬ জন সিলেট বিভাগের।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৭৮%। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ৫২১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১২ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়