আইনিউজ ডেস্ক
গত দিনের চেয়ে কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণ
গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ শনাক্তের সংখ্যা
দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে এর আগের দিনের চেয়ে কম মৃত্যু হয়েছে। কিন্তু অপরদিকে গতদিনের তুলনায় বেড়েছে করোনায় আক্রান্ত শনাক্তের হার।
বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২১৭ জনে। একই সময়ে নতুন করে ১০২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা সাত হাজার ৫২৩টি নমুনার মধ্যে সাত হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজনই ঢাকার। বাকি একজন রংপুর বিভাগের। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
- কোরবানির মাংস ভাগাভাগিকে নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
- আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প
- বাবু ফকিরের আশ্রম, গান শিখলে ফাউ মিলে মুড়ি, শিঙারা
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























