Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ১৯ জুলাই ২০২২

বানারীপাড়ায় গ্রাম রক্ষা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী দক্ষিন নাজিরপুর গ্রাম রক্ষা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার রাত ৮টায় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও দক্ষিন নাজিরপুর গ্রাম রক্ষা এবং উন্নয়ন কমিটির আহবায়ক রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মীর সাইদুর রহমান শাহজাহান, পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল আলম,বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক এম.এ কাইয়ুম,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বন্দর বাজার  ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ইদ্রিস মল্লিক, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গির হোসেন সরদার, বন্দর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গির হোসেন ও মাসুদ মিয়া,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসবি’র উপ-পরিদর্শক মোশারেফ হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,প্রভাষক মামুন আহমেদ ও জাহিন মাহমুদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সেলিম,শিক্ষক মো. মেহেদি হাসান, হাসানাত হোসেন ও মো. মাহফুজ, সাবেক গ্রাম পুলিশ আশ্রাব আলী সরদার, ব্যবসায়ী ফারুক মিয়া,আ.সালাম, পিন্টু রিয়াজ,লিটন প্রমুখ।

সভায় বক্তারা সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা দক্ষিন নাজিরপুর গ্রামের পূর্বের ভূমি মালিকদের খাজনা নেওয়া,ফেরীঘাট থেকে দক্ষিন নাজিরপুর স্কুল পর্যন্ত শহর রক্ষা বাধের আদলে নির্মানাধীন রাস্তা সদর ইউনিয়নের মাছরং গ্রাম পর্যন্ত সম্প্রসারিতকরণ,ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা,নতুন রাস্তাটি নদীর তীর ঘেষে না করে পূর্বের নির্মিত রাস্তা ও ব্রিজ বরাবর করা,নাজিরপুর জামে  মসজিদ,ঈদ গাঁহ,কবরস্থান ও মাধ্যমিক বিদ্যালয় রক্ষা করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। 

এসব দাবি স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার,বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তার কাছে লিখিত ভাবে করার সিন্ধান্ত গৃহিত হয়। 

আইনিউজ/রাহাদ সুমন/এসকেএস

 

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

কিভাবে করবেন IELTS কোর্স? কোথায় করবেন? IELTS preparation full course || Eye News || Speaking | British Council Hexas Moulovibazar

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

 

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়