Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ২৪ জুলাই ২০২২

সারাদেশে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

ইংরেজি বিষয়ের মাধ্যমে শুরু হয়েছে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা। সিলেটসহ দেশের সকল বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে আজ (২৪ জুলাই) সকাল ১০টায় শুরু হয়েছে এই পরীক্ষা, শেষ হবে দুপুর ২টায়। পরীক্ষা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

এর আগে, গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা চলবে।

পরীক্ষা হলে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবে না।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়