ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১৯ অক্টোবর ২০২২

ইভিএম না কিনে সিসি ক্যামেরা কেনার পরামর্শ দিলেন সাবেক ইসি

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

ইভিএম নিয়ে বিতর্ক আছে। এর মাধ্যে সুক্ষ্ম কারচুপি ধরা অসম্ভব জানিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে সিসি ক্যামেরা কেনার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ইভিএমে ভোট হলে কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ দেখা গেলেও ভেতরে যে সুক্ষ্ণ কারচুপি হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করে সিসি ক্যামেরায় নজরদারির প্রতি জোর দেয়া উচিত।

আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ব্যালটে ভোট হলে পরেও তা যাচাইবাছাই করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে ভোট হলে এবং তাতে সুক্ষ্ণ কারচুপি হলে পরে সেটা যাচাই করা কঠিন।

গাইবান্ধার উপনির্বাচনে ভোট বন্ধ করে ইসি আইনের সঠিক প্রয়োগ করেছে উল্লেখ করে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধায় নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

তাছাড়া ইসি না চাওয়া সত্ত্বেও আগ বাড়িয়ে চিঠি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি।

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাওয়া প্রসঙ্গে  সাখাওয়াত হোসেন বলেন, আমি বুঝতে পারছি না কেন সরকার এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে এটা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কেন না, ভোটার তালিকা থাকবে ইসির কাছে আর এনআইডি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

কারো নাম বয়স ভুল হলে তখন সেটা সংশোধনে জটিলতা দেখা দেবার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়