আইনিউজ ডেস্ক
কাল থেকে বাজারে পাওয়া যাবে ৫০০ টাকার নতুন নোট
৫০০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক ৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়তে যাচ্ছে। আগামীকাল সোমবার (২৪ অক্টোবর) থেকে পাওয়া যাবে গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত নতুন এ নোট।
আজ রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ২৪ অক্টোবর মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স জানিয়েছে, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।
এর আগে, ১৫ সেপ্টেম্বর গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের ১২ জুলাই গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন আব্দুর রউফ তালুকদার। দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন তিনি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























