Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ৩ নভেম্বর ২০২২

‘বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আ.লীগের কোনো সমস্যা নেই’

জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক

জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক

বিএনপির চলমান সরকার বিরোধী কর্মসূচি আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে হয়, যদি বিএনপি সহিংস কর্মসূচিতে না যায় তাহলে তাদের আন্দোলন নিয়ে তার দলের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মিটিং করছে এবং এতে আমাদের কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২ নভেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে দলীয় সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এসব কথা জানান।

এসময় প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কৃষিমন্ত্রীও বলেন, আন্দোলনের নামে কোনো সহিংস কর্মকাণ্ড চালালে তা শক্ত  হাতে মোকাবিলা করা হবে।

সভায় রাজ্জাক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের কেউ কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের গত ১৩ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে বলেছেন।

প্রধানমন্ত্রী সকলকে সরকার বিরোধী অপপ্রচারের উপযুক্ত ও তাৎক্ষণিক জবাব দিতে বলেছেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়