Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ৩ নভেম্বর ২০২২

এক দশক আগের মামলা

কুকুর লেলিয়ে হিমু হ ত্যা | ৫ জনের ফাঁ সি বহাল | Eyenews

হিমাদ্রী মজুমদার হিমু এবং আসামীরা

হিমাদ্রী মজুমদার হিমু এবং আসামীরা

দশ বছর আগে চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমাদ্রী মজুমদার হিমুকে হ ত্যা র দায়ে আসামি রিয়াদ, শাওন ও ড্যানির ফাঁ সি বহাল রেখেছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিচারপতি ভীস্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেয়া আদালতের রায়ে মামলার বাকি দুই জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার এ রায় দেয়।

এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হ ত্যা র দায়ে পাঁচজনকে মৃ ত্যু দণ্ডাদেশ দেন চট্টগ্রামের একটি আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ সেলিম টিপু, জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।

মাদক ব্যবসার প্রতিবাদ করায় হিমুর ওপর ক্ষুব্ধ ছিল মাদক সিন্ডিকেটের সদস্যরা। ২০১২ সালের ২৭ এপ্রিল তাকে একা পেয়ে অপহরণ করে তারা। ঐদিনই পৈশাচিক হ ত্যা কা ণ্ডে র শিকার হয় প্রতিবাদী কিশোর হিমু। চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের চারতলার ছাদে নিয়ে তাকে নির্দয়ভাবে মা র পি ট করা হয়। তারপর ছাদে ডোবারম্যান জাতের চার-পাঁচটি কুকুর ছেড়ে দিয়ে হিমুকে কামড়ানোর জন্য লেলিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে ছাদের ওপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় খু নি দলের সদস্যরা।

আশঙ্কাজনক অবস্থায় হিমুকে প্রথমে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে নেয়া হয় সার্জিস্কোপ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়। ২৬ দিন সেখানে মৃ ত্যু র সঙ্গে লড়াই করে মারা যায় হিমু।

ওই ঘটনায় হিমুর মামা শ্রী প্রকাশ দাশ বাদী হয়ে শাওন, রিয়াদ, সাজু, ড্যানি ও রিয়াদের বাবা ব্যবসায়ী শাহ সেলিম টিপুকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

২০১৬ সালের ১৪ অগাস্ট চাঞ্চল্যকর এ মামলার পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম।

এজাহারভুক্ত পাঁচজনকে আসামি করে ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পাঁচলাইশ থানা পুলিশ। একই বছরের ১৮ অক্টোবর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়