ঢাকা :
সমাজকল্যাণমন্ত্রী বলেছেন-
আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে স্বাধীনতা বিরোধীরা পালাতে শুরু করবে
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দেখতে পাচ্ছি। তাদের উদ্দেশ্যে বলি, কোনো লাভ নাই। স্বাধীনতার পক্ষের শক্তি ও বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে-ময়দানে নামলে স্বাধীনতা বিরোধীরা আবার পালাতে শুরু করবে।
আজ রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমিতে ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা আমাদের ইতিহাসকে ভূলণ্ঠিত করতে চেয়েছিল। তারা দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। তাদের সে আশা সফল হয়নি। তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
মন্ত্রী আরো বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫২ ধরনের সেবা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আন্তরিকতার সাথে এই সেবা প্রদান করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজসেবা অফিসারদের কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























