Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১০ নভেম্বর ২০২২

এখন থেকে সরকারি খরচে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয়

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ দেওয়া হয়।

বলা হয়েছে- সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়াও স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর নিজস্ব অর্থায়নেও সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

তবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বৈদেশিক সরকার, উন্নয়ন সহযোগী, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে স্কলারশিপ বা ফেলোশিপের আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন কিংবা বিশেষায়িত/পেশাগত প্রশিক্ষণ/সেমিনারে অংশ নেওয়া যাবে।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়